Skip to content

বাংলা কবিতা

Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.

Menu
  • Home
  • বিখ্যাত বাঙ্গালী কবি
  • কবিতার বিষয়
  • বাঙালি তরুণ কবি
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • PDF Download
  • বাংলা পত্রিকা
  • ৫০+ ছড়া, ছোটদের ছড়া কবিতা, চিরায়িত বাংলা ছড়া
  • Bangla Romantic Love SMS
Menu

মৃত্যুর আগে তুমি কাজলপরেছিলে – সুবোধ সরকার

Posted on December 15, 2018 by বাংলা কবিতা

তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ
কিন্তু তোমার আঁচলে নদীর
আত্মজীবনী লেখা রইল |
বিচানার নীচ থেকে কয়েক লক্ষ কর্কট
বিছানা-সমেত
তোমাকে তুলে নিয়ে চলেছে মহাকাশযানে |
ম়ৃত্যুর কয়েক মিনিট আগে তাও তুমি কাজল
পড়েছ,
কাজল ও কান্নার মাঝখানে তোমার
মুখে এক চামচ জল
হ্যাঁ, আমি এক চামচ জল হয়ে
এক চামচ অন্তর্জলী হয়ে, এক চামচ
অঞ্জলি হয়ে,
তোমার ভেতরে একটা পূর্ণিমায়
ভেসে যাওয়া
বিমানবন্দরে আমি বসে থাকতে চেয়েছিলাম
|
আমি বলেছিলাম এটা বিমানবন্দর নয়
এটা একটা গ্রাম,
লোকে বিরহী বলে ডাকে
এখানেই আমরা জীবনে প্রথম চুম্বন
করেচিলাম
তুমি ছিলে চাবুকের মত তেজি এবং সটান
বেতস পাতার মতো ফার্স্ট ইয়ার
এবং সেনসুয়াল কাঠবেড়ালি
বৃষ্টিতে ভিজলে তোমাকে আন্তিগোনের
মতো দেখাত |
আমি ছিলাম গাঙচিল,
দু’লাইন কাফকা পড়া অসংগঠিত আঁতেল |
তুমি যমুনার একটা অংশ চেড়ে চলে যাচ্ছ
ডাক্তার তোমার হাতের
শিরা খুঁজে পায়নি |
দোষ তোমার নয়, ডাক্তারের
এতবার তোমার শরীর ফুটো করেছিল ওরা
ইরাকের মৃত্তিকাও অতবার বার
ফুটো করেনি আমেরিকা
কিন্তু তোমার ধমনী আসলে একটা নদীর
আত্মজীবনী
তুমি তিস্তার একটা ঢেউ
ছেড়ে চলে যাচ্ছ
আমার মাছরাঙা সেই ঢেউয়ের ভেতর
আটকে গেছে |
সেই মাছরাঙার ঠোঁটে তোমার সংসার
বোরো যেখানে নিউক্লিয়ার ফিজিক্স
না পড়ে পড়ছে সাতটি তারার
.
তিমির
|
কিন্তু আমি নদীর পলিমাটি মেখে ,
হারে রে রে রে রে
একদিন শহরে ঢুকে পড়েছিলাম
কার্জন পার্কে শুয়ে কালপুরুষের
সঙ্গে তর্ক করেছি
এসে দাঁড়ালেন বাত্সায়ন এবং নিৎসে
কালপুরুষ বলল, নাও, দুই মহান খচ্চর
এসে গেছে,
যৌনতা এবং মৃত্যু
ওরা দুই সহোদর,
কে তোমাকে বেছে নেয় সেটাই
তোমার
. সেমিফাইনাল
ডব্লু, ডব্লু, ডব্লু ড্যাশ ডটকম |
রাত দুটোর এ্যাম্বুলেন্সের ভেতর
বসে আমি তোমার
হাত দুটি ধরে বলেছিলাম, বলো কোথায়
কষ্ট ?
তুমি বলেছিলে, কৃষ্ণচূড়ায়, পারমানবিক
পলিমাটিতে
তোমার অসংখ্য জুঁইফিলে জ্বালা করছে |
হাত থেকে একটানে চ্যানেল
খুলে ফেলে বললে,
আমাকে বাঁচাও, ভালবাসা,
আমি বাঁচতে চাই |
পৃথিবীতে আমি একটু শিউলির গন্ধ
পেতে পারি ?
আমার নাক থেকে রাইস টিউব সরিয়ে দাও
|
আমি বললাম এটা ইনটেনসিভ কেয়ার
ইউনিট,
এখানে কোনও শিউলি গাছ নেই |
তুমি বললে, ছেলেটা কোথায় গেল, কার
সঙ্গে গেল ?
ওকে একটু দেখো,রাত
করে বাড়ি ফিরো না |
নার্সিংহোমের বারান্দায়
বলে আমি একা, একেবারে একা
‘দ্য এম্পারার অফ অল ম্যালাডিজ’ পড়ছিলাম
|
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডাক্তার,
তুমি ঠিক বলেছ
অন্ধকারে দাবা খেলছেন সারা পৃথিবীর
অনকোলজিস্ট
উল্টোদিকে এ্যান্টিচেম্বার ড্রাগ-
মাফিয়ারা বসে আছে
মানুষের গভীরতম দুঃখ যাদের ব্যবসা |
তুমি আমাকে বারবার বলতে সিগারেট
খেও না
আমি উড়িয়ে দিয়ে বলতাম, আমরা সবাই
চিমনি সুইপার
আমরা কার্বনের সঙ্গে প্রণয় আর প্রণয়ের
সঙ্গে
মেটাস্টেসিস বহন করে চলেছি |
কে একদিন
রাস্তা থেকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসবে
তার আগে আজ, এখনই, আমি প্রজাপতিদের
সঙ্গে দৌড়তে চাই,
আজ, এখনই মিলন করতে চাই, আশিরনখ মিলন
দেবতা না চড়ুই, কে দেখে ফেলল, কিছু
যায় আসে না |
মনে নেই আমরা একবার
ভাঙা মসজিদে ঢুকেছিলাম
প্রচুর সাপের ভিতর
আল্লা পা ছড়িয়ে বসে কাঁদছিলেন |
বললেন, আয় পৃথিবীতে যাদের কোনও
জায়গা নেই
আমি তাদের জুন্নত এবং জাহানারার
মাঝখানে
এখটা বিকেল
বাঁচিয়ে রেখেছি ভালবাসার জন্য
গাছ থেকে ছিড়ে আনা আপেলে কামড়
দিবি বলে |
তুমি তমসার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ
কিন্তু তোমার আঁচল ধরে টানছে ছেলের
উচ্চমাধ্যমিক |
ছেলে বলছে, মা,
আমাকে কুজ্ঝটিকা বানান
বলে দিয়ে যাও
আইসিইউ-তে কেউ কুজ্ঝটিকা বানান
বলতে পারে না |
ছেলের বাবা বসে আছে, মেডিক্যাল
বোর্ড বসেছে বারোতলায়
যেন হাট বসেছে বক্সিগঞ্জে,
পদ্মাপারে |
কে যেন বলল, আরে বেরিয়ে আসুন
তো ফার্নেস থেকে,
এরা পিঁপড়ে ধরতে পারে না, কর্কট
ধরবে ?
একটা পানকৌড়ি ডুব দিচ্ছে গগনবাবুর
পুকুরে
কেমোথেরাপির পর তোমাকে গোয়ায়
নিয়ে গিয়েছিলাম |
একটা কোঙ্কনি কবিকে বললে,
‘পানকৌড়ি দেখাও’,
একটা পর্তুগিজ
গ্রামে গিয়ে কী দেখেছিলে আমাকে বলনি |
তুমি জলঢাকার একটা অংশ
ছেড়ে চলে যাচ্ছ
যে বড় বড় টিপ পরতে তারা গাইছে, আমায়
মুক্তি আলোয় আলোয় |
তুমি সুবর্ণরেখার একটা অংশ
ছেড়ে চলে যাচ্ছ
তোমার লিপস্টিক বলছে, আমাদের
নিয়ে চলো আয়না |
তুমি রোরো নামে একটা চাইবাসার
নদী ছেড়ে চলে যাচ্ছ
সে বলছে, মা দাঁড়াও, স্কুল
থেকে এক্ষিনি মার্কশিট তুলে আসছি |
তুমি ভল্ গা নামে একটা নদীর অংশ
ছেড়ে চলে যাচ্ছ
পারস্যের রানি আতোসা তোমায় ডাকছে
পৃথিবীর সবচেয়ে গভীর স্তন ছিল
রানি আতোসার
কাটা হয়েছিল খড়গ দিয়ে, কেটেছিল এক
গ্রিক ক্রিতদাস |
ইস্তানবুলের নদী বসফরাস
ছেড়ে তুমি চলে যাচ্ছ
তোমার এক পা ইউরোপ, এক পা এশিয়া |
তুমি জিপসিদের হাটে তেজপাতা-
মোড়ানো ওষুধ আনতে চলেছ
ইহুদি মেয়েরা তোমাকে নিয়ে গুহায়
ঢুকে গেল |
জিপসিরাই পৃথিবীতে প্রথম ব্যথার ওষুধ
কুড়িয়ে পেয়েছে
তোমার বিশ্বাস ছিল শেষ ওষুধটাও ওরাই
কুড়িয়ে আনবে |
শেষ একটা ওষুধের জন্য
গোটা মানবজাতি দাঁড়িয়ে আছে
য়ে সেটা কুড়িয়ে আনবে, সে বলবে,
দাঁড়াও
আমি একটা আগুনের মধ্যে দিয়ে আসছি
বাবাকে বারণ
করো হাসপাতালে বসে রাত জাগতে |
আমাকে য়দি কোনও ম্যাটাডোর
বা মার্সিডিজ ধাক্কা না মারে
ভোর হওয়ার আগে আমি যে করে হোক
শহরে ঢুকব |
এমন একটা অসুখ যার কোনও ‘আমরা ওরা’
নেই
ভিখিরি এবং প্রেসিডেন্টকে একই ড্রাগ
নিতে হবে |
ডাক্তার, ভাল যদি নাই পারোষ এত সুঁচ
ফোটালে কেন ?
সুঁচগুলো একবার নিজের
পশ্চাতে ফুটিয়ে দেখলে হত না ?
তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ,
সত্যি চলে যাচ্ছ—–
রোরো তোমার আঁচল ধরে আছে,
আমি তোমার রোদ্দুর |

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • গল্প (প্রেম ভালোবাসার ছোট গল্প)
  • পিডিএফ বই ডাউনলোড
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • অতুলপ্রসাদ সেন
  • অন্নদাশঙ্কর রায়
  • অমিয় চক্রবর্তী
  • অরুণ মিত্র
  • আ. ন. ম. বজলুর রশীদ
  • আনিসুল হক
  • আবদুল গাফফার চৌধুরী
  • আবদুল হাকিম
  • আবু জাফর ওবায়দুল্লাহ
  • আবুল হাসান
  • আবুল হোসেন
  • আরণ্যক বসু
  • আল মাহমুদ
  • আলাউদ্দিন আল আজাদ
  • আলাওল
  • আসাদ চৌধুরী
  • আহসান হাবীব
  • ইসমাইল হোসেন সিরাজী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • কাজী কাদের নেওয়াজ
  • কাজী নজরুল ইসলাম
  • কামিনী রায়
  • কায়কোবাদ
  • কালীপ্রসন্ন ঘোষ
  • কুসুম কুমারী দাশ
  • খান মুহম্মদ মঈনুদ্দিন
  • গগন হরকরা
  • গোবিন্দচন্দ্র দাস
  • অনুপ্রেরণামূলক কবিতা
  • ইসলামিক কবিতা
  • উপদেশমূলক কবিতা
  • একুশের কবিতা
  • কষ্টের কবিতা
  • ছোটদের ছড়া কবিতা
  • জন্মদিনের কবিতা
  • দুঃখের কবিতা
  • দেশের কবিতা
  • নারীকে নিয়ে কবিতা
  • নীতি কবিতা
  • পহেলা ফাল্গুনের কবিতা
  • প্রকৃতির কবিতা
  • প্রেমের কবিতা
  • বসন্তের কবিতা
  • বিদ্রোহী কবিতা
  • বিরহের কবিতা
  • বৃষ্টির কবিতা
  • গোলাম মোস্তফা
  • চণ্ডীদাস
  • চন্দ্রাবতী
  • জয় গোস্বামী
  • জসীম উদ্‌দীন
  • জীবনানন্দ দাশ
  • তসলিমা নাসরিন
  • তারাপদ রায়
  • দেবব্রত সিংহ
  • নবকৃষ্ণ ভট্টাচার্য
  • নবারুণ ভট্টাচার্য
  • নির্মলেন্দু গুণ
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
  • পূর্ণেন্দু পত্রী
  • প্রেমেন্দ্র মিত্র
  • ফররুখ আহমদ
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • বন্দে আলী মিঞা
  • বিনয় মজুমদার
  • বিষ্ণু দে
  • বুদ্ধদেব বসু
  • ছোট গল্প
  • নাজিম হিকমত
  • পাবলো নেরুদা
  • বৈশাখের কবিতা
  • ভালোবাসার কবিতা
  • মাকে নিয়ে কবিতা
  • মুক্তিযুদ্ধের কবিতা
  • মে দিবসের কবিতা
  • যুদ্ধের কবিতা
  • রম্য কবিতা
  • রাজনৈতিক কবিতা
  • রূপক কবিতা
  • রোমান্টিক কবিতা
  • শীতের কবিতা
  • শুভ নববর্ষের কবিতা
  • ভবানীপ্রসাদ মজুমদার
  • ভাস্কর চক্রবর্তী
  • মদনমোহন তর্কালঙ্কার
  • মল্লিকা সেনগুপ্ত
  • মহাদেব সাহা
  • মাইকেল মধুসূদন দত্ত
  • মাহবুবুল আলম চৌধুরী
  • মুকুন্দরাম চক্রবর্তী , কবিকঙ্কণ
  • মুহম্মদ জাফর ইকবাল
  • যতীন্দ্রমোহন বাগচী
  • যোগীন্দ্রনাথ সরকার
  • রজনীকান্ত সেন
  • রফিক আজাদ
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রাজিয়া খাতুন চৌধুরাণী
  • রামনিধি গুপ্ত (নিধু বাবু)
  • রুদ্র গোস্বামী
  • রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  • রোকনুজ্জামান খান
  • লালন ফকির
  • শক্তি চট্টোপাধ্যায়
  • শঙ্খ ঘোষ
  • শহীদ কাদরী
  • শামসুর রাহমান
  • শাহ মুহম্মদ সগীর
  • শিবরাম চক্রবর্তী
  • শুভ দাশগুপ্ত
  • শেখ ফজলল করীম
  • শ্রীজাত
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • সলিল চৌধুরী
  • ভালোবাসার গল্প
  • মোশতাক আহমেদ
  • রেদোয়ান মাসুদ
  • শেখ সাদী
  • সিকান্দার আবু জাফর
  • সুকান্ত ভট্টাচার্য
  • সুকুমার বড়ুয়া
  • সুকুমার রায়
  • সুনির্মল বসু
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • সুফিয়া কামাল
  • সুবোধ সরকার
  • সুভাষ মুখোপাধ্যায়
  • সৈয়দ শামসুল হক
  • হাসন রাজা
  • হুমায়ুন আজাদ
  • হুমায়ুন কবির
  • হুমায়ূন আহমেদ
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • হেলাল হাফিজ
  • স্বাধীনতার কবিতা
©2026 বাংলা কবিতা | Design: Newspaperly WordPress Theme