Skip to content

বাংলা কবিতা

Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.

Menu
  • Home
  • বিখ্যাত বাঙ্গালী কবি
  • কবিতার বিষয়
  • বাঙালি তরুণ কবি
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • PDF Download
  • বাংলা পত্রিকা
  • ৫০+ ছড়া, ছোটদের ছড়া কবিতা, চিরায়িত বাংলা ছড়া
  • Bangla Romantic Love SMS
Menu
মন নিয়ে বাণী

বিখ্যাত মনীষী ও লেখকদের ১০০ বাণী, যা আপনার অবশ্যই পড়া উচিত

Posted on November 25, 2016June 23, 2020 by বাংলা কবিতা

বিখ্যাত মনীষী ও লেখকদের বাণী / উক্তি ঃ বাণী  হলো মানুষের মনকে জাগানোর মূল হাতিয়ার। মনীষীদের বাণী  বা মনীষীদের উক্তি  পারে একজন মানুষের পুরো জীবনকে বদলে দিতে। কারণ বাণী ( বানী )  মানুষের মনকে ব্যাপকভাবে প্রভাবিত করে।  বাণী সাধারণ  দুই তিন লাইনের মধ্যে হয়ে থাকে। তবে বেশিরভাগ বাণী ই এক লাইনের হয়। কিন্তু এই এক লাইনের একটি বাণীর ভার অনেক। তাই প্রতিটি মানুষেরই উচিত বাণী পড়া, অন্যকে পড়তে উৎসাহিত করা। আমাদের সমাজ ব্যবস্থায় যে ঘুন ধরেছে তা দূর করতে পারে বই পড়ার অভ্যাস, আর এই বইয়ের মধ্যেই রয়েছে ছোট্ট ছোট্ট বাণী। যে বাণী আপনার হৃদয়ে দাগ কেটে যাবে। বাণী …

 

1) শক্তিশালী সে , যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।

_হযরত মোহাম্মদ সাঃ

2) অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না

_আবুল ফজল

3) অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।

_শেক্সপিয়র

4) যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই।

_রেদোয়ান মাসুদ

5) অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।

_হোমার

6) অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।

_গোল্ড স্মিথ

7) মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী।

_হজরত সোলাইমান(আঃ)

8) কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথামনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।

_হুমায়ূন আহমেদ

9) ধার্মিক আর ধর্মান্ধ এক জিনিস নয়, ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলব না, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ।

_রেদোয়ান মাসুদ

10) যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন।

_হযরত মোহাম্মদ সাঃ

11) আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদিজানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়।

_হেনরি ডেভিড থিওরো

12) আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

_শেখ সাদী

13) কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না

_উইলিয়াম শেক্সপিয়র

14) মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে |

_কাজী নজরুল ইসলাম

15) আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে

_চেষ্টারফিল্ড

16) আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।

_মাইকেল জর্ডান

17) স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।

_এ পি জে আব্দুল কালাম

18) যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা।

_রেদোয়ান মাসুদ

19) এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদেরজন্যই পৃথিবী ধ্বংস হবে

_আইনস্টাইন

20) একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।

_জর্জ লিললো

21) একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।

_শেখ সাদী

22) একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান

_ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]

23) একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।

_কার্লাইল

24) প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।

_রেদোয়ান মাসুদ

25) পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা

যায় না, শুধু সহ্য করে নিতে হয়।

_হুমায়ূন আহমেদ

26) কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।

_সিসেরো

27) কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়

_শেখ সাদী।

28) কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।

_প্লেটো

29) আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভাল মন্দ বাছাই করতে শিখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।

___রেদোয়ান মাসুদ

30) কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ ।

_এডিসন

আরও পড়ুন… ভালোবাসার ১০০ বাণী

31) কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।

_অজানা

32) কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।

_আবদুল্লাহ আবু সাঈদ

33) কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।

_রবার্ট লুই স্টিভেন্স

34) গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।

_হিন্দি প্রবাদ

35) গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।

_আরবি প্রবাদ

36) সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

_রেদোয়ান মাসুদ

37) ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।

_অজানা

38) জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।

_চীনা প্রবাদ

39) জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।

_অজানা

40) জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।

_ক্রিনেট

41) জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না

_সি. এইচ. স্পারজন।

42) জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি

_ হুইটিয়ার

43) ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।

_রেদোয়ান মাসুদ

44) বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

_হুমায়ূন আহমেদ

45) দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে

_মার্ক টোয়েন

46) দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই

_অ্যারিস্টটল

47) দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ

_টমাস ক্যাম্পবেল।

48) ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান

_ড্রাইডেন

49) নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না

_কাজী নজরুল ইসলাম

50) কাউকে কখনও বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।”

_রেদোয়ান মাসুদ

51) নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়

_টমাস মুর।

52) আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়

_উইলিয়াম শেক্সপিয়র

53) নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য

_হযরত আলী (রা)

54) নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু

_জ্যাক দেলিল, ফরাসী কবি

55) প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক

_আব্রাহাম লিংকন।

56) পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়

_এডওয়ার্ড ইয়ং।

57) বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না

_হেনরী ওয়ার্ড বিশার

58) স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

_বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

59) বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ

_ডেমোক্রিটাস।

60) বন্ধু কি ? এক আত্মার দুইটি শরীর।

_এরিস্টটল

61) বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।

_কার্লাইল

62) বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।

_উইড্রো উইলসন

63) বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে ।

_প্লেটো

64) বুলেট ব্যতীত বিপ্লব হয় না

_চে গুয়েভারা।

65) বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।

_কাজী নজরুল ইসলাম

66) বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।

_জন ম্যাকি

67) যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?

_শেরে বাংলা এ. কে. ফজলুল হক

68) ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।

_জন ল্যাক হন

69) ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।

_ইলা অলড্রিচ

70) ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।

_শেক্সপীয়ার

71) মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা

_লেডি বার্নার্ড।

72) আগে নিজের চরিত্র ঠিক না করে প্রগতিশীলতা দেখানে মানে ভন্ডামি ছাড়া আর কিছু না।

_ রেদোয়ান মাসুদ

73) মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী

_ওরসন স্কোরার ফাউলার

74) মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।

_অজানা

75) যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।

_মাদার তেরেসা

76) যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।

_আইনস্টাইন

77) যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না ।

_সিনেকা

78) যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।

_জন সার্কল

79) যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে ।

_লাভাটাব

80) যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।

_আলফ্রেড টেনিস

81) পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।

_ রেদোয়ান মাসুদ

82) যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।

_জন লিভগেট

83) ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ”

_রবীন্দ্রনাথ ঠাকুর

84) যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।

_জন এন্ডারসন

85) যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।

_জন এন্ডারসন

86) যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!

_হযরত আলী (রাঃ)

87) যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে ।

_ফ্রান্সিস বেকন

88) যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।

_লাউতজে

89) যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!

_শেখ সাদী

90) যে সম্পদ কারো চোখে পড়ে না তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে

_বেকন।

91) যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই

_উইলিয়াম ল্যাংলয়েড

92) রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।

_সেফটিস বারী

93) শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।

_ওল পিয়ার্ট

94) শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি

_এরিস্টটল।

95) শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল ।

_টিপু সুলতান

96) সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।

_ডেমিক্রিটাস

97)যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়॥ ”

_ডঃ লুৎফর রহমান।

98) _সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।

জুভেনাল

99) _সবচে’ জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা ।

জে এবট

100) কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী;

প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী ”

_কাজী নজরুল ইসলাম

101) একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের।

_রেদোয়ান মাসুদ

102) সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়

_বেকেন বাওয়ার

103) হ্যাঁ’ এবং ‘না’ কথা দুটো সবচে’ পুরনো এবং সবচে’ ছোট । কিন্তু এ কথা দু’টো বলতেই সবচে’ বেশি ভাবতে হয়।

_পীথাগোরাস

104) সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু ।

_জর্জ হার্বাট

105) সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়॥

_হুমায়ূন আজাদ।

106) আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়॥ ”

_মার্ক জুকারবার্গ

107)আইন ভাঙ্গার জন্যই তৈরী হয় ।

_জন উইলসন।

108) আমার দোষ তুমি আমাকেই বল।

_ইমাম গাজ্জালী

109) সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন ।

মার্ক টোয়াইন

আরও পড়ুন   প্রেমের উক্তি

You can also read Bangladesh Newspapers at www.bangla-news.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • গল্প (প্রেম ভালোবাসার ছোট গল্প)
  • পিডিএফ বই ডাউনলোড
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • অতুলপ্রসাদ সেন
  • অন্নদাশঙ্কর রায়
  • অমিয় চক্রবর্তী
  • অরুণ মিত্র
  • আ. ন. ম. বজলুর রশীদ
  • আনিসুল হক
  • আবদুল গাফফার চৌধুরী
  • আবদুল হাকিম
  • আবু জাফর ওবায়দুল্লাহ
  • আবুল হাসান
  • আবুল হোসেন
  • আরণ্যক বসু
  • আল মাহমুদ
  • আলাউদ্দিন আল আজাদ
  • আলাওল
  • আসাদ চৌধুরী
  • আহসান হাবীব
  • ইসমাইল হোসেন সিরাজী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • কাজী কাদের নেওয়াজ
  • কাজী নজরুল ইসলাম
  • কামিনী রায়
  • কায়কোবাদ
  • কালীপ্রসন্ন ঘোষ
  • কুসুম কুমারী দাশ
  • খান মুহম্মদ মঈনুদ্দিন
  • গগন হরকরা
  • গোবিন্দচন্দ্র দাস
  • অনুপ্রেরণামূলক কবিতা
  • ইসলামিক কবিতা
  • উপদেশমূলক কবিতা
  • একুশের কবিতা
  • কষ্টের কবিতা
  • ছোটদের ছড়া কবিতা
  • জন্মদিনের কবিতা
  • দুঃখের কবিতা
  • দেশের কবিতা
  • নারীকে নিয়ে কবিতা
  • নীতি কবিতা
  • পহেলা ফাল্গুনের কবিতা
  • প্রকৃতির কবিতা
  • প্রেমের কবিতা
  • বসন্তের কবিতা
  • বিদ্রোহী কবিতা
  • বিরহের কবিতা
  • বৃষ্টির কবিতা
  • গোলাম মোস্তফা
  • চণ্ডীদাস
  • চন্দ্রাবতী
  • জয় গোস্বামী
  • জসীম উদ্‌দীন
  • জীবনানন্দ দাশ
  • তসলিমা নাসরিন
  • তারাপদ রায়
  • দেবব্রত সিংহ
  • নবকৃষ্ণ ভট্টাচার্য
  • নবারুণ ভট্টাচার্য
  • নির্মলেন্দু গুণ
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
  • পূর্ণেন্দু পত্রী
  • প্রেমেন্দ্র মিত্র
  • ফররুখ আহমদ
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • বন্দে আলী মিঞা
  • বিনয় মজুমদার
  • বিষ্ণু দে
  • বুদ্ধদেব বসু
  • ছোট গল্প
  • নাজিম হিকমত
  • পাবলো নেরুদা
  • বৈশাখের কবিতা
  • ভালোবাসার কবিতা
  • মাকে নিয়ে কবিতা
  • মুক্তিযুদ্ধের কবিতা
  • মে দিবসের কবিতা
  • যুদ্ধের কবিতা
  • রম্য কবিতা
  • রাজনৈতিক কবিতা
  • রূপক কবিতা
  • রোমান্টিক কবিতা
  • শীতের কবিতা
  • শুভ নববর্ষের কবিতা
  • ভবানীপ্রসাদ মজুমদার
  • ভাস্কর চক্রবর্তী
  • মদনমোহন তর্কালঙ্কার
  • মল্লিকা সেনগুপ্ত
  • মহাদেব সাহা
  • মাইকেল মধুসূদন দত্ত
  • মাহবুবুল আলম চৌধুরী
  • মুকুন্দরাম চক্রবর্তী , কবিকঙ্কণ
  • মুহম্মদ জাফর ইকবাল
  • যতীন্দ্রমোহন বাগচী
  • যোগীন্দ্রনাথ সরকার
  • রজনীকান্ত সেন
  • রফিক আজাদ
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রাজিয়া খাতুন চৌধুরাণী
  • রামনিধি গুপ্ত (নিধু বাবু)
  • রুদ্র গোস্বামী
  • রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  • রোকনুজ্জামান খান
  • লালন ফকির
  • শক্তি চট্টোপাধ্যায়
  • শঙ্খ ঘোষ
  • শহীদ কাদরী
  • শামসুর রাহমান
  • শাহ মুহম্মদ সগীর
  • শিবরাম চক্রবর্তী
  • শুভ দাশগুপ্ত
  • শেখ ফজলল করীম
  • শ্রীজাত
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • সলিল চৌধুরী
  • ভালোবাসার গল্প
  • মোশতাক আহমেদ
  • রেদোয়ান মাসুদ
  • শেখ সাদী
  • সিকান্দার আবু জাফর
  • সুকান্ত ভট্টাচার্য
  • সুকুমার বড়ুয়া
  • সুকুমার রায়
  • সুনির্মল বসু
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • সুফিয়া কামাল
  • সুবোধ সরকার
  • সুভাষ মুখোপাধ্যায়
  • সৈয়দ শামসুল হক
  • হাসন রাজা
  • হুমায়ুন আজাদ
  • হুমায়ুন কবির
  • হুমায়ূন আহমেদ
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • হেলাল হাফিজ
  • স্বাধীনতার কবিতা
©2026 বাংলা কবিতা | Design: Newspaperly WordPress Theme